২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক পেলেন বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক পাওয়ার জন্য দৌড়-ঝাপ দিয়ে ছুটে চলেছেন। তারই লক্ষে সকল দ্বিধা-দ্বন্ধের অবসান ঘটিয়ে দলের এবং ভোটারের প্রিয় মানুষ ও যোগ্য প্রার্থী হিসাবে নৌকা প্রতিক পেলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন। তিনি দলীয় সকল নেতাকর্মী ও সদস্য এবং সকল ভোটারের কাছে ভোট এবং দোয়া কামনা করেন । যাতে তিনি আবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনগনের আশা পূরন এবং ইউনিয়নের সকল উন্নয়নের কাজ সমাপ্ত করে বাগাট ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারেন এই আশা ব্যক্ত করেন।