২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল চারটায় উপজেলা হলরুমে উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে । কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, ইএএলজি জেলা ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, কৃষি অফিসার আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বিজ কুমার দাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল কুমার সাহা,কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল বাশার, সাংবাদিক শাহজাহান হেলাল প্রমুখ।