২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

মধুখালীতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঋণ বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মধুখালী উপজেলার উদ্যোগে পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মাঝে ৪ ভাগ সার্ভিস চার্জে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মধুখালী উপজেলা কর্মকর্তা সুব্রত কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ঋণ বিতরণের উদ্বোধন করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা মোঃ ফিরোজ নেছার, এআরডিও তামান্না খাতুন, মাঠ সংগঠক আবু তারেক সহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অফিস প্রধান এবং সদস্যগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ১ কোটি ৬৯ লক্ষ টাকা ১১১ জন পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যদের মাঝে স্বল্প সার্ভিস চার্জে টাকার চেক বিতরণ করা হয়েছে।