মধুখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারী মঙ্গলবার মধুখালী পাটবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম । এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর কাউন্সিলর রেহেনা পারভীন ,উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী শামসুননাহার নিহার, তুরিন শাহরিয়ার, মিলি ইসলাম, খুকু বেগম , শুক্লা ভৌমিক ও প্রীতি কনা ভাদুরীসহ প্রমুখ। প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।