২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

পথচারীদের জীবন কেড়ে নিতে আইনে বাধা মানে না অটোভ্যান, ইজিবাইক, মাহিন্দ্র,নছিমন,করিমন এর বেপরোয়া চালকগন

মধুখালী প্রতিনিধিঃ
কোন আইন মানে না নিজের শক্তি ও গাড়ির শক্তি দিয়ে দিক-বেদিক বেপরোয়া ভাবে প্রধান সড়ক সহ মানুষের বিভিন্ন পথ চলাচলের পথ দিয়ে সীমাহীন গতিতে চালাতে শুরু করেছে অটোভ্যান, ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন এর বেপরোয়া চালকগন। পথ চলাচলে এরা কোন আইন মানে না । নিজের শক্তি ও গাড়ির শক্তি দিয়ে গতি নিয়ন্ত্রন বিহীন পথ দিয়ে এই গাড়ি গুলো চালায়। যার কোন আইন থাকলেও এরা কোন আইন মানে না। নিজের আইন হাতে নিয়ে গাড়ি যে ভাবে বেগতিক হাড়ে চালায় তাতে ঐ পথ দিয়ে ভালোভাবে কোন পথচারী চলতে পারে না। এর মধ্যে অটোভ্যান ও নছিমন এর যে গতি তাতে এদের সেই অনুপাতে কোন ব্রেক নাই। আহত হলেই পঙ্গুত্ব জীবন যাপন করা ছাড়া আর কোন উপায় থাকেনা। আর ইজিবাইক ও মাহিন্দ্র, করিমন রাস্তায় চালানোর সময় কোন সাইট দেয় না বেশির ভাগ নিজের ইচ্ছা স্বাধীন চালায়। এটাও পথচারীদের পথ দিয়ে চলা চরম ঝুকি বহন করছে এবং যে কোন মূহুর্তে প্রানহানি ঘটে যেতে পারে। এদের সঠিক কোন স্টান্ড ও নিয়ম-কানুন নাই। যে কোন বয়সে যেমন খুশি তেমন ভাবে চালায়। তাই পথচারী জনগনের দাবী যে কোন পথ দিয়ে চলার জন্য এদের প্রতি একটি কঠোর ও কঠিন সরকারী আইন বলৎ করে পালন করার শর্ত দিয়ে গাড়ি চালানোর জন্য প্রশাসনের নিকট জোরালো আহবান করেন।