২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

কামারখালী প্রধান সড়কে ভিট না যেন মরন ফাঁদ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সড়ক পথে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ভিটের সামনে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হওয়ার খবর পাওয়া যায়। সংবাদ শুনে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায় সড়ক দূর্ঘটনা এড়ানোর জন্য এবং স্কুলে ছেলে-মেয়ে ভালোভাবে স্কুলে আসার জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতার মাধ্যমে স্কুলের সামনে ভিট করা হয়।

দেখা যায় রাস্তায় ভিট আছে এ ধরনের কোন সাইন বোর্ড বা বুঝার কোন আলামত নাই। যার কারনে প্রতিনিয়ত ছোট-ছোট বিভিন্ন গাড়ী দূর্ঘটনার শিকার হচ্ছে এবং মানুষ ক্ষত -বিক্ষত হচ্ছে। এমনিভাবে বাগাট, আড়পাড়া-কামারখালী আড়পাড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আড়পাড়া-কামারখালী টোল-ঘর অফিস পর্যন্ত কোন একটা ভিটে থামুন গাড়ী আস্তে চালান এই ধরনের কোন আলামত নাই। এমনকি কোন ভিটে কোন নিশান নাই, যেন মরন ফাঁদ। এ ছাড়া রাস্তাও ভালো না। তাই মরন ফাঁদ থেকে বাচাঁর তাগিদে সকল ভিটে মার্ক এবং রাস্তা মেরামত অতি জরুরী বলে জনসাধারন সড়ক ও জনপথ প্রধানের নিকট দাবী করেন।