৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে নরকোনা আব্দুর রহমান নিম্ন মাধ্যমিক ভবন উদ্বোধন

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নরকোনা গ্রামে অবস্থিত নরকোনা আব্দুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টায় নরকোনা আব্দুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরাজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নব নির্মিত ৪তলা ভবন উদ্বোধন করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হামিদুর রহমান,

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, এ্যাড. আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম মৃধা, সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র সরকার, ইউপি সদস্য দেবব্রত দাস সহ প্রমুখ। আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
৪তলা নবনির্মিত ভবনটি প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যায়ে ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে ।