৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার প্রায় শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৫টি পদে ৫জন ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহন না করায় বিনা প্রতিদ্বন্দিতায় ৫জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১৬-০৩-২০২২ ইং তারিখে বুধবার প্রার্থী যাচাই -বাচাই দিনে আর কোন প্রার্থী না থাকায় নির্বাচনে অংশ গ্রহন কারী ৫জনকে নির্বাচিত ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, মোঃ মাহফুজুর রহমান জাফর , জামিনুর রহমান (সাহিন) , মোঃ মিজানুর রহমান মুরাদ, মোছাঃ কোহিনুর বেগম। এছাড়াও দাতা সদস্য মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, টিআর সদস্য হিসাবে আর কেউ নির্বাচনে অংশ গ্রহন না করায় কামারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শামছুল হক, দুলাল কুমার মিত্র, আসমা আক্তারকে নির্বাচিত ঘোষনা করা হয়।