২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

১লা বৈশাখ উপলক্ষে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা’র ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য দান

মধুখালী প্রতিনিধিঃ
বাংলা পূরাতন বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরের আগমন উপলক্ষে ১লা বৈশাখ বৃহস্পতিবার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা তার ব্যক্তিগত উদ্যোগে আড়পাড়া ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে তার নিজস্ব তহবিল থেকে ১০ কেজি করে চাউল বিতরন করেন। এ সময় তার ইউনিয়নের অসহায় মানুষ এই দান পেয়ে খুশি। পরিশেষে দান প্রাপ্ত এই অসহায় মানুষ চেয়ারম্যানের জীবনের মঙ্গল কামনা করেন। তারা আরো বলেন তারমত একজন জন-দরদী দানশীল চেয়ারম্যান এই আড়পাড়া ইউনিয়নে আবারও দরকার।