১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
বাগাট

বাগাট দলীয় কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম তার দলীয় কার্য পরিচালনার জন্য মধুখালী উপজেলার দলীয় কাজ পরিচালনার জন্য মধুখালী উপজেলা বাসীর জন্য বাগাট ইউনিয়নে সোমবার নতুন অফিস উদ্বোধন করা হয় । অফিস উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোঃ মতিয়ার রহমান খাঁন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও

জেলা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম আসাদ , মধুখালী পৌর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু, কাদিরদী ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মধুখালী উপজেলা প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ, বাগাট ইউনিয়নের ইউ.পি সদস্য, আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ দবির হোসেন খাঁন, কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি মোল্যা, বাগাট পূজা উৎযাপন কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ ঘোষ, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোঃ জালাল উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ প্রমুখ। পরে ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করে অনুষ্ঠান শেষ করেন। দোয়া পরিচালনা করেন বাগাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ জাহিদ হোসেন। উক্ত অনুষ্টানে প্রায় সহ¯্রাধিক লোক ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।