৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে বৈশাখী মেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৭দিন ব্যাপী বৈশাখী মেলা

মধুখালী প্রতিনিধিঃ :
মঙ্গলবার মধুখালী রেলস্টেশনস্থ বৈশাখী মেলা মাঠে বর্ষবরণ ও বৈশাখী মেলা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় মেলা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, আব্দুল মালেক সিকদার, মনোজ সাহা, মো. নজরুল ইসলাম, সুভাষ রায়, মো. আজিজুর রহমান, সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, মো. সালিমুজ্জামান খোকন, আবুল বাশার বাদশা প্রমুখ।

সাধারণ সভায় বাঙ্গালীর সংস্কৃতি ও এলাকার ঐতিহ্যকে ধরে রাখতে নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা কমিটি আগামী বাংলা ২৪শে বৈশাখ ৭ই মে থেকে ৭দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন। মেলায় বিভিন্ন প্রদশর্নী ও বিকিকিনির প্রায় ২০০স্টলসহ প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন থাকবে। উল্লেখ মধুখালীতে দীর্ঘ ৩২বছর যাবৎ এলাকায় ইতিহাস ঔতিহ্যসহ বাঙ্গালীর কৃষ্টি কালচার ও সংস্কৃতি ধরে রাখতে বর্ষবরণ ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।