কোড়কদি ইউনিয়নে দুঃস্থদের মাঝে শাড়ী বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম আসাদ, মধুখালী পৌর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু, ইউনিয়নের ইউ.পি সদস্য, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা,

আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ দবির হোসেন খাঁন সহ উপজেলার মির্জা শাহরিয়া লোটাস, শাহিন, সনজয় শিকদার ,শরিফুল ও ইউনিয়ন পর্যায়ের আরো নেতাকর্মী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাছেদ আলী মোল্যা, কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাপদক মোঃ বখতিয়ার হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুকুল চন্দ্র বিশ্বাস-প্রমুখ। পরিশেষে সকলের নিকট মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার নিজের দোয়া কামনা করে বিতরন অনুষ্ঠান শেষ করেন।