১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন এর ইউনিয়নের জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘনিয়ে এসেছে ও ঈদ পরবর্তী ইউনিয়নের জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করার লক্ষে সাবেক চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান এর প্রিয় মানুষ তাদের কাঙ্গিত প্রার্থী সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এবং প্রার্থী শাহ আসাদুজ্জামান তপনকে নিয়ে ইউনিয়নের যুব সমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রায় শতাধিক মটরসাইকেল নিয়ে রবিবার বিকালে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে বেড়াচ্ছেন। প্রতিটি ওয়ার্ড ঘুরে যে সাড়া

পাওয়া যায় তাতে মনে হয় এবার তপনের গন জোয়ার বইছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নির্যাতিত, নিপিড়ীত এবং গন মানুষের সাথে কথা বলে জানা যায় তপন একজন জনপিয় মানুষ তারা এবার ইউনিয়নে তপনকে চাই। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন বলেন ইউনিয়নের ভোটার ও জনগন আমাকে যে ভাবে মনে প্রানে ভালোবাসে তাতে আমার মনে হয় ইউনিয়নের জনগন তাদের ভোটের আমাকে বিজয়ী করবে এবং আমি তাদের ভোটে ইনশাল্লাহ বিজয় হবো এই প্রত্যাশা ভোটোরের কাছে রাখি যাতে তাদের ভালোভাবে খেদমত করতে ও ইউনিয়ন সহ ইউনিয়নের সকল মানুষের উন্নয়ন করতে পারি।