১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী গড়াই ও মধুমতি নদীতে খ্যাপলা জালে প্রায় ২১কেজি ওজনের রুই মাছ শিকার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গড়াই ও মধুমতি নদীতে খ্যাপলা জালে প্রায় ২১কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে। জানা যায় মঙ্গলবার সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ইউনুচ আলী মোল্যার ছেলে শখের বসে আজাদ ও আরমান গড়াই ও মধুমতি যুক্ত নদীতে ফুলবাড়ী ঋষি বটতলা ঘাটে খ্যাপলা জাল ফেলে প্রায় ২১কেজি ওজনের রুই মাছ শিকার করে। এই মাছ পেয়ে তারা ও তার পরিবার খুব খুশি ও আনন্দিত। মাছ তারা বাজার থেকে কেটে নিয়ে নিজেরাই স্বাদ গ্রহন করবেন তার পরিবার ও আশেপাশে লোকজনেরা বলে পরিবারের মাধ্যমে জানা যায়।