১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সভাপতি, সাধারন সম্পাদক, সদস্য, সম্পাদক এবং সদস্যদের নিয়ে নৌকা প্রতীক প্রার্থী বাচাই করার লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সালাম মন্ডল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আঃ রঊফ মৃধা এর সঞ্চালনায় বৃহস্পতিবার এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এবং আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, এ্যাডঃ আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম .এম. বাবুল আক্তার প্রমূখ।

প্রার্থী বাচাই পর্বে বিভিন্ন নেতাদের মতামত লক্ষে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ ফজলুল হক মিয়া (সমর্থনে উপজেলা কমিটি), আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু (সমর্থনে উপজেলা কমিটি) ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু শিকদার (সমর্থনে উপজেলা কমিটি), ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মোঃ রাকিব মন্ডল (সমর্থনে আরমান হোসেন বাবু ),

ইউনিয়ন সদস্য মোঃ চুন্নু মৃধা (সমর্থনে আরমান হোসেন বাবু ) মোঃ আবুল হোসেন মল্লিক (সমর্থনে আরমান হোসেন বাবু ), ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এস কে গনি (সমর্থনে আরমান হোসেন বাবু), ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেন্টু (সমর্থনে আরমান হোসেন বাবু) , ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মিয়া বিপুল ( সমর্থনে আরমান হোসেন বাবু) ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হুমায়ন মন্ডল (সমর্থনে আরমান হোসেন বাবু ),৫নং ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দিন মৃধা (উপজেলা কমিটি), ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক অচিন্ত কুমার সরকার ( সমর্থনে উপজেলা কমিটি) ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দিন জিন্নাহ (সমর্থনে আরমান হোসেন বাবু ), ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বিশ^াস ( সমর্থনে উপজেলা কমিটি ), ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবি ( সমর্থনে আরমান হোসেন বাবু )। সবশেষে সকল প্রার্থীর চেয়ে নৌকা প্রতিক প্র্রত্যাশী মোঃ আরমান হোসেন বাবু এর পাল্লা ভারী এবং সবচেয়ে সমর্থন বেশী। প্রার্থীদের মধ্যে বক্ত্য রাখেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আঃ হান্নান মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল । উপজেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন, আগামী ২৭শে জুলাই ইউনিয়ন পরিষদ-নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌর যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক,সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম তুহিন, আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল উপজেলা থেকে মির্জা কলিমুজ্জামান, হুমায়ন, রইচ, নান্নু, সৈয়দ ডনি সহ ছাত্রলীগের রবিন এবং উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।