১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন কাজী মাছুম হোসেন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র ক্রয় করলেন মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসার ও রিটানিং কর্মকর্তা এ.বি.এম. আজমল হোসেন এর নিকট থেকে কাজী মাছুম হোসেন।
প্রার্থী কাজী মাছুম হোসেন হলেন ১০নং আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের কৃতি সন্তান মৃত কাজী মোয়াজ্জেম হোসেন এর ছেলে ।
জানতে চাইলে কাজী মাছুম বলেন, ‘আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি এবং নির্বাচন করবো বলে আপনাদের ভোট ও দোয়া আশা রাখি।