১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

মধুখালীতে গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গন রোধে সংরক্ষণ কাজ দ্রুত এগিয়ে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে। গড়াই ও নদীর ভাঙ্গন কবলিত ভাঙ্গন টিউব ব্যাগ ও জিওব্যাগ নিক্ষেপের মাধ্যমে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মির্জা আহসানুজ্জামান আজাউল বলেন জরুরী ভাঙ্গনরোধে ১৫০মিটার কাজে ২৭৫টি টিউব ও ২৩৫৭টি জিওব্যাগ নিক্ষেপ করা হবে। বন্যার আগেই অসময়ে নদী ভাঙ্গনের খবর শুনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোৎ রাকিব হোসেন চৌধুরী ইরান ও ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা ভাঙ্গনকবলিত এলাকাটি পরিদর্শন করেন।

এ সময় ইউএনও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এখানকার ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এরপর থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন। সংবাদ পেয়ে রবিবার কাজ দেখতে গিয়ে দেখা যায় কাজ দ্রæত এগিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে কাজ হচ্ছে এবং মাননীয় প্রধান মন্ত্রীর উপহার দয়ারামপুর আশ্রায়ন প্রকল্পের বসতিঘর গুলো রক্ষা পাবে ও ভাঙ্গন রোধ হবে।