মধুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা ও বাছাই
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া, ডুমাইন এবং মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলী নেতা মো. আরমান হোসেন বাবু, বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (স্বতন্ত্র), মোঃ সাদিকুর রহমান মোল্যা সাজ্জাত (স্বতন্ত্র), কাজী মাছুম হোসেন (স্বতন্ত্র), মোঃ আশরাফুল ইসলাম মন্ডল (ইসলামী আন্দোলন), মোঃ হান্নান মোল্যা (স্বতন্ত্র), মোঃ বাহারুল আলম মিয়া বাবুল (স্বতন্ত্র), মোঃ ওবায়দুর রহমান চঞ্চল (স্বতন্ত্র)। ডুমাইন ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন (স্বতন্ত্র)।
মেগচামী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ হাচান আলী খাঁন, সাবেক চেয়ারম্যান মোঃ সাবির উদ্দীন সেখ (স্বতন্ত্র), মোঃ শেখ সবুজ (স্বতন্ত্র) , নাজমুল হোসেন (স্বতন্ত্র)। মধুখালী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার এবিএম আজমল হোসেন জানান নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭শে জুলাই আড়পাড়া, ডুমাইন এবং মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারে যাচাই-বাচাই পর্বে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ্য বলে জানা যায়।