২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা খোলামেলা যাচাই বাছাই

মধুখালী প্রতিনিধিঃ
বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কার্যালয়ে প্রতিবন্ধী ভাতা কার্ড এর জন্য প্রকাশ্যে যাচাই-বাচাই করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর উদ্যোগে ইউনিয়নের প্রতিটি এলাকায় মাইকিং করে যারা সুবিধা ভোগী হবেন তাদেরকে আনা হয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা’র কার্ডের জন্য ৭০জন কে সার্বিক বিষয় বিবেচনা করে প্রকাশ্যে যাচাই-বাচাই করা হয়। যাচাই বাচাইয়ে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,

উপজেলা হাসপাতালের ডাঃ মুনিম হোসেন , সমাজসেবা অফিসের সহকারী সমাজসেবা অফিসার বাবুল আখতার, ইউনিয়ন সমাজ কর্মী খন্দকার শহীদুল ইসলাম, আকলিমা আখতার, সোহানুর রহমান, রুহল আমিন, ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউনিয়ন সচিব আফিয়া আক্তার, ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান মতিয়ার রহমান শেখ, ইউ.পি. আসাদুজ্জামান মুন্সী, নুরুল ইসলাম, জসীম শেখ, গ্রামপুলিশ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।