কামারখালী বাজারের সারের দোকান পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে সার ডিলার ও সারের দোকান পরিদর্শন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসের পক্ষ থেকে এ পরিদর্শন করা হয়। কামারখালী বাজারে সার ডিলার ও খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ীরা সার ও কীটনাশক পাইকারী ও খুচরা মালামাল বিক্রয় করে থাকেন। এসব সার ও কীটনাশকের দোকানে ইউরিয়া ২২ টাকা, ডিএপি ১৬ টাকা, টিএসপি ২২ টাকা ও এমওপি ১৫ টাকা কেজি দরে লাল সালু টানিয়ে বিক্রি করা হচ্ছে কিনা এবং মালামাল ক্রয় বিক্রয়ে সমস্যা ও অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হয়। সাথে সাথে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে না রাখা, কীটনাশক ভেঙ্গে বিক্রি না করার ব্যাপারে সরকারি বিধিনিষেধ সম্পর্কে অবহিতর করা হয় এবং
দোকানের লাইসেন্স পরীক্ষা করা হয় কামারখালী বাজার পদ্মা এন্টারপ্রাইজ প্রোঃ সুনীল কুমার দত্ত এর সার ও কীটনাশকের দোকান। পরিচালনায় মুকুল কুমার দত্ত। দোকান পরিদর্শন পরিচালনা করেন, সহকারী কৃষি স¤প্রসারন অফিসার অরুন কুমার সরকার। সঙ্গে ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক, শামীমা নাসরীন মৌসুমী সহ স্থানীয় কৃষক। পরিশেষে জানা যায় মুকুল কুমার দত্ত এর পদ্মা এন্টারপ্রাইজ সারের দোকানের কৃষকের মাঝে সার ও ঔষধ পরিচালনা ও বিতরনে কোন প্রকার ঝামেলা নাই। পরিশেষে জানা যায় এই ডিলার গুটি ইউরিয়া সার তৈরী বিক্রয় এবং সরবরাহ করেন।