৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান-সদস্যদের প্রথম সভা ও প্যালেন চেয়ারম্যান নির্বাচিত অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের প্রথম সভা ১৮ই সেপ্টেম্বর-২২ রবিবার সকালে কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আড়পাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান এর পিতা বিশিষ্ট সমাজসেবক হাজী শফিউর রহমান মোল্যা সাফি। বিশেষ অতিথি ছিলেন এ এস এস এম ইদ্রিস, সামসুদ্দিন মোল্যা রবি , আকেব খাঁন প্রমুখ । ইউনিয়ন পরিষদের সচিব নিত্য কুমার সরকার এর সঞ্চালনায় ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর সভাপতিত্বে সকল ইউপি সদস্যর সাথে জুম মিটিং -এ কুশল বিনিময় করেন বর্তমান নব-নির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ।

বর্তমান তিনি ভারতে চিকিৎসাধীন আছেন। নব-নির্বাচিত চেয়ারম্যানের নির্দেশক্রমে ও সকলের সম্মতিক্রমে ১নং প্যালেন চেয়ারম্যান আঃ রঊফ মোল্যা, ২নং প্যালেন চেয়ারম্যান আলাল শেখ এবং ৩নং মহিলা প্যালেন চেয়ারম্যান আলাপি বেগমকে নির্বাচিত করা হয়। প্রথম সভায় নবনির্বাচিত সকল ইউ.পি. সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। পরিশেষে সকলে যাতে মিলেমিশে সুষ্ট ও সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারেন এই আশা রেখে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রথম সভা এবং প্যালেন চেয়ারম্যান নির্বাচিত অনুষ্টান শেষে সকলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রথম সভা শেষ করেন।