৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

ফরিদপুর জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মধুখালীতে বিএনপির প্রস্তুতি সভা

মধুখালী প্রতিনিধিঃ
দেশে দ্রব্যে মূল্যের ঊধর্বগতি, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী ১২ই নভেম্বর-২০২২ ইং রোজ শনিবার ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুর জেলা বি.এন.পি’র নেতৃবৃন্দের উপস্থিতিতে মধুখালী উপজেলা বি.এন.পি’র প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ২৬শে আক্টোবর বুধবার পৌর সদরের পশ্চিম গোন্দারদিয়া অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু,

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপি আহŸায়ক এ্যাড. মোদারেস আলী ইসা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ ও জুলফিকার হোসেন জুয়েল, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, আবুল হোসেন আবুল, শাহাবুদ্দিন আহমেদ সাতেজ, এ্যাড গোলাম মুনসুর নান্নু, আব্দুল আলিম মানিক সহ প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা বলেন আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য রাজেন্দ্র কলেজ মাঠে যে কোন মূল্যে সমাবেশ সফল করতে হবে।