২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শনিবার এ বছর অনুষ্ঠিত হয়ে গেল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী থানার কমিউনিটি পুলিশিং ডে ২০২২। শুরুতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশ গ্রহন করেন মধুখালী উপজেলা সার্কেল সিনিয়র সহাকারী পুলিশ সুপার, সুমন কর, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম , মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন. মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার প্রমুখ।

পরবর্তীতে মধুখালী থানা প্রাঙ্গণ কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ,মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন সহ প্রমুখ। পরিশেষে উক্ত অনুষ্ঠানে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক নিরোধ সহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন, যা সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিশেষে সকলের জীবনের মঙ্গল কামনা করে অনুষ্টান শেষ করেন।