৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিনামূল্যে সরকারের দেওয়া ঔষধ বুঝে নিলেন চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জনসাধারনের চিকিৎসার কল্যানার্থে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় ২৩ প্রকারের ঔষধ মঙ্গলবার বুঝে নিলেন স্থানীয় সরকারের জন প্রতিনিধি ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। এই সময় উপস্থিত ছিলেন এইচ.ডবিøউ.ভি বিউটি রানী সাহা, ফার্মাসিষ্ট আবু হোরায়রা সৈকত সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আরো জানা যায় তার শাসন আমলে তিনি এই ভাবে সরকারী দেওয়া ঔষধ বুঝে নিয়ে হাসপাতালে কর্মরতদের মাঝে বুঝে দিতেন।