৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় এই মৌসুমে বিভিন্ন জাতের ধান চাষ করে মধুখালী এলাকার কৃষকরা। বেশিরভাগ ক্ষেতের ধান পাকতে শুরু করায় ক্ষেত থেকে সে সব ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ বছর বিভিন্ন জাতের ধানের মধ্যে হাইব্রিড ছাড়াও উচ্চ ফলনশীল বিনা-১৭, বিনা-২০, ব্রি-৭৫, ব্রি-৮৭, বোরো জাতের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগামী ১২-১৫ দিনের মধ্যে বেশিরভাগ ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া মাঠে চোখে পড়ে বিস্তীর্ণ আমন খেত। ধান কেটে কেও মাঠে রোদে রেখেছেন, কেওবা মাথায় করে ঘরে নিতে ব্যস্ত। কথা হয় কৃষক মো. আলতাফ হোসেন ও আনোয়ার মল্লিক এর সঙ্গে তারা বলেন, এক একর জমিতে হাউব্রিড ধানের চাষ করেছিলেন। এখন জমির সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের কৃষক সিরাজ বলেন, এবার সব কিছুর দাম অনেক বেরেছে, যদি ধানের দামটাও বৃদ্ধি পায় তাহলে কৃষক লাভবান হবে। কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নে ৮ হাজার ৬২০ হেক্টর জমিতে আমনের ফলন হয়েছে। যা গত বছরে ছিল ৮ হাজার ৬৫৪ হেক্টর। গতবারের তুলনায় ৩৪ হেক্টর পরিমান কম ফলন হয়েছে। সামান্য পরিমান কম ফলন হওয়ার জন্য কৃষি কর্মকর্তা জানান, সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়া ও পাট দেরিতে কাটার জন্য ফলন কিছুটা কম হয়েছে।