১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ডুমাইন ইউনিয়নব্যাপী অসহায় গরীব, দূঃখী,শীতার্ত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র (কম্বল) ও জ্যাকেট শুক্রবার ও শনিবার বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের খ্যাতিসম্পন্ন ব্যক্তিসহ ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ আজাদ মাহবুব বিপ্লব, সহ সভাপতি, দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক, সুবাস চন্দ্র বিশ্বাস, ক্রীড়া সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমাজসেবক মোঃ কামরুল আহসান মামুন সহ অন্যান্য সদস্যবৃন্দ।