১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের যুব সমাজের মিলন মেলা ও নির্বাচনী মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার এশার নামাজ বাদ আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । মিলন মেলা পরবর্তী এক নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ হবিবার রহমান মন্ডল এর সভাপতিত্বে ও সমাজসেবক মোঃ মারুফ হোসেন পিয়ার এর সঞ্চালনায় আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান মন্ডল, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম নান্নু,

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন মধুখালী উপজেলা শাখা সভাপতি কারী মোঃ ইসরাঈল হোসাইন, মধুখালী ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায়ক মোঃ বাধন মন্ডল, যুবদল নেতা মোঃ শাহিদুল ইসলাম মন্ডল, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হুমায়ন মন্ডল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন,ইরান, রকিব মন্ডল, রিয়াদ মন্ডল, কুদ্দুস মন্ডল, টিটো শেখ, রোস্তম মন্ডল, সাজিদুর রহমান সুমন, রতন মন্ডল, হাবিব মন্ডল, সোহেল রানা,বাবলু শেখ, সেতু, সহ আড়পাড়া ইউনিয়নের বিভিন্নওয়ার্ডের যুব সমাজ বৃন্দ প্রমুখ। পরিশেষে সকলেই জাকির মন্ডলের সাথে একমত হয়ে মিলেমিশে থাকবেন এবং আগামীতে মোঃ বদরুজ্জামান বাবু’র ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে সবাই হাত উঠাইয়া ওয়াদা ও অঙ্গীকারাবদ্ধ।