গ্রীনলাইনের চাপায় প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রীনলাইন পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাসিবুল মোল্ল্যা (২৯) একই উপজেলার ফুলবাড়ী এলাকার মো. রশিদ মোল্লার ছেলে বলে জানা যায়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস ও বিপরীতমুখী ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্যা নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শহিদুর রহমান। তিনি বলেন, গ্রীন লাইনের পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাসিবুল মোল্যা নামের ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পারিবারিক সূত্রে জানা যায় তিনি তার নানা বাড়ী ব্রাক্ষনকান্দা যাচ্ছিল। আরও জানা যায় তার নাবালক তিনটি মেয়ে ও স্ত্রী আছে।