১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

দেখার লোক আছে , সমাধান করার কেহ নাই ,কামারখালী বাজারের ড্রেন বন্ধ হয়ে মসজিদ সড়কে নোংরা পানি, নামাজ পড়া ও পথচলাচলে বিঘ্ন

মধুখালী প্রতিনিধিঃ
কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তায় নোংরা পানি এবং পাশে ড্রেনে আবর্জনা ভরা। নোংরা পানিতে সয়লাব কামারখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পথ ও চারপাশ। সবজি, আবর্জনা ও আশপাশের হোটেল , মাছ বাজার, গোশত বাজার, আবাসিক থেকে আসা পানিতে পয়োনিষ্কাশন পথগুলোর ড্রেন বন্ধ হয়ে আছে। এসব দেখার লোক আছে , কিন্ত কিছু বলার এবং সমাধান করার কেহ নাই। তাই পথচারী ও ব্যবসায়ীদের এবং মুসল্লিদের অভিযোগ, কর্তৃপক্ষ কিছু দেখেও দেখে না।

কামারখালী বাজারের প্রায় সব জায়গায় খাবার ও সবজির উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা যায়। কেন্দ্রীয় মসজিদের গলিতে খাবারের দোকানগুলোর সামনের ও আশে পাশে রাস্তায় নালার উপচে পড়া ময়লার দুর্গন্ধে এ পথে চলা দায়। এ পরিবেশেই এখানে খাবারের দোকানগুলোতে খাবার তৈরি হচ্ছে এবং লোকজন তা খাচ্ছেও।মসজিদে প্রবেশ একজন মুসলি­ বলেন, ‘মসজিদের উত্তর ও পূর্ব দিকের ময়লাগুলো একইভাবে পড়ে আছে। এই জায়গায় মলও ভাসতে দেখা যায়। অনেক দিন ধরে দেখছি নোংরা পানি সরছে না। কী করব, কর্তৃপক্ষ এসব দেখেও দেখে না।’ মসজিদের সামনে এই নোংরা পানির পরিবেশের কারণে সাধারন মানুষ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী , অফিস -আদালতের লোকজন এবং মুসল্লিদের আসা-যাওয়া সহ মসজিদে নামাজ পড়া চরম সমস্যা ।

এখানে বাজারের দোকানদারেরা ও আবাসিকরা ময়লাগুলো ফেলেন। তাই বাজারের দোকানদারদের ও আবাসিকদের তাদের আর্বজনার ময়লা নিদিষ্ঠ স্থান রাখা ও দ্রæত বাজারের ড্রেন পরিস্কার এবং ময়লা-আর্বজনা নিরসন সহ বাজাারের সকল ড্রেন অলি-গলি পয়ঃ নিস্কাসনের জন্য দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারের নিকট জোর দাবী জানান মসজিদে নামাজ পড়ার মুসল্লি তথা বাজারের মধ্যে এবং আশে পাশে রাস্তা দিয়ে প্রবেশকারী সর্ব জনসাধারন ।