মধুখালী মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও অভিভাবক সমাবেশ স্কুল টাইমে বাইরে ঘোরাফেরা করলে গ্রেফতার; জেলা প্রশাসক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়ে গত ১ ও ২ ফেব্রæয়ারী বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বেলেশ্বরে রুপালী সংঘ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গোলাম মাঈনুদ্দিন মনিরের সভাপতিত্বে সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি.এ.এ, ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসলাম মোল্যা, মধুখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামীম আরা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন, মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, ও গাজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ অন্যান্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোন ছাত্র-ছাত্রী যদি স্কুল টাইমে বাইরে ঘোরাফেরা করে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। প্রতিটা ছাত্রছাত্রীকে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। পরিশেষে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্টান শেষ করা হয়।