মধুখালীতে আখের মূল্য বৃদ্ধির দাবিতে সাংবাদিক সম্মেলন ও স্মারকলিপি পেশ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষীদের আখের মূল্য বৃদ্ধি ও কুপনের শতভাগ চিনি পাওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম লিখিত দাবি পেশ করেন। এ সময় বক্তব্য রাখেন আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু, সহ সাধারন সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, আখচাষী আব্দুল হাই বাশি, আকরাম হোসেন মিয়া,
মজিবর রহমান, লিয়াকত আলী শেখ, ওসমান গনি প্রমুখ। আখের দাম মণপ্রতি ৩৫০ টাকা আখের মূল্য ওজন রশিদের মাধ্যমে পরিশোধ ও প্রতি পূর্জিতে ১২ কেজি চিনি পাওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন ও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান। উল্লেখ্য বর্তমানে প্রতিমণ আখ ১শত ৮০ টাকা রয়েছে।