৮৪ নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ৮৪ নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অএ বিদ্যালয়ের সভাপতি প্রীতিলতা মন্ডল এর সভাপতিত্বে এবং ডুমাইন শহীদ মফিজ সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবর্ষি কুমার বিশ্বাস এর পরিচালনায় স্কুল মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শাহ ্ আসাদুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ক্রীড়া সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি. সদস্য রেশমা খাতুন,
অত্র স্কুলের সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি দেবেন্দ্র্রনাথ বিশ্বাস ,আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক নীরোদ কুমার শিকদার, ভেল্লাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম. কামরুল আহসান মামুন , স্কুলের সাবেক প্রধান শিক্ষক সালেহা খাতুন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ অজিত বিশ্বাস । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউ.পি. সদস্য , সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক কমিটি,পি.টি.এ কমিটি, যুব সমাজ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে লক্ষীপুর স্বরসতী পাঠাগার কতৃক ডাঃ অজিত বিশ্বাস এর আয়োজনে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের(১-৩)কৃতি শিক্ষার্থী(১৫)জন ও অত্র স্কুলের বৃত্তিপ্রাপ্ত(৩)জন সহ মোট ১৮ জনের বৃত্তি প্রদান ও স্কুলের ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরন করে অত্র স্কুলের পপ্রান শিক্ষক প্রভাষ কুমার মন্ডল অনুষ্ঠান শেষ করেন।