২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

চাঁদাবাজি ও সন্ত্রাস কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মাধব বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন করেছে বালিয়াকান্দির জঙ্গল ও মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জনসাধারন । বৃহস্পতিবার বিকালে সমাধিনগর বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি করা হয়। এতে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, ,বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক নারোদ কুমার বাছাড়, সমাধিনগর বাজার বণিক সমিতির সভাপতি পিযুষ কুমার সরকার,

জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অরবিন্দু কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক ক্ষ্ণৃ পদ ঘোষ প্রমুখ। এ সময় বক্তারা এলাকাবাসীর উদ্যোশে বলেন, মাধব বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছে। এদের কে এখনই রুখতে হবে। এদের বিরুদ্ধে এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান। তারা আরও বলেন সমাধিনগন বাজার সহ জঙ্গল ও ডুমাইন ইউনিয়নে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস বাহিনীর আর কোন স্থান হবে না। তাই ঐক্যবদ্ধ হয়ে দুটি ইউনিয়নের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে একে অপরে বসবাস করতে পারে এই আশা ব্যক্ত করে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষ করেন।