গ্লোরিয়াস ডুমাইনের পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
প্রতিবছরের ন্যায় এবারও বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের গ্লোরিয়াস ডুমাইনের পক্ষ থেকে ডুমাইন ইউনিয়নের ১১০ জন দরিদ্র মানুষের মধ্যে ঈদ -সামগ্রী বিতরন করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির হোসেন টোকন, বিশিষ্ট সমাজ সেবক এম তোফায়েল আহমেদ তপন, তারিকুল ইসলাম হায়দার মাস্টার, এ্যাড মাহবুব হাসান চুন্নু,


মো: ওহিদুজ্জামান তিতাস, জিহাদ হোসেন এনি, আনিসুর রহমান, মাহবুব আলম মাখন, আবু সাদাত সায়েম কামরুল ইসলাম) নাসির উদ্দিন মিন্টু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন : গ্লোরিয়াস ডুমাইনের সভাপতি তারিকুল ইসলাম সবুজ এবং সঞ্চালনা করেন গ্লোরিয়াস ডুমাইনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিতরন শেষে সভাপতি বলেন ২০১০ সাল থেকে গেøারিয়াস ডুমাইন গত ১৩ বছর ধরে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। বক্তারা গ্লোরিয়াস ডুমাইনের এ কাজের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সংগঠনটি বিভিন্ন সময়ে ওষুধ, শীতবস্ত্র বিতরণ করে আসছে।