১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

ইউ.এন.ওর উপর হামলার প্রতিবাদে মধুখালী উপজেলা শিক্ষক সমিতির মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান পরিষদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । ৫ মে শুক্রবার সকাল ১০টায় উপজেলা ঢাকা-খূলনা মহাসড়কের রেলগেট এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের সভাপতি ও শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চলনায় হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করে বক্তব্য রাখেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল মনসুর ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ রজব আলী মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন,মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলীমুজ্জামান, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশির উদ্দিন ,

জাহাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদশা মোল্যা, শাহ হাবিব আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাজেদুল ইসলাম,মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস ও আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা সহ প্রমুখ।অপর দিকে হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ইউএনও অফিসের মামলা নং ৫,তারিখ ৪ মে ২০২৩খ্রিঃ এবং মধুখালী থানার মামলা নং ৭, তারিখ ৫ মে ২০২৩ক্রিঃ। ২টি মামলায় ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২৫০। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ আসাদুজ্জামান তপন , নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা, শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিশ্চিন্তপুর চরপাড়া গ্রেফতার আংতকে পুরুষ শুন্য ।