৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এম মোশারফ হোসেন মুসা মিয়া’র মধুখালীতে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ডিসেম্বর -২০২৩ ইং সনের জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচন উপলক্ষে শনিবার ফরিদপুরের মধুখালীতে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া। মতবিনিময় সভায় এম, এম, মোশাররফ হোসেন মুসা মিয়া বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন তিনি ।

তারই লক্ষে ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গায় তৃৃনমূল পর্যায়ের সকলের সাথে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান। মনোনয়ন প্রত্যাশী মুসা মিয়ার কাছে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহজাহান হেলাল, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুবিন বিভিন্ন প্রশ্ন করেন এবং এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া সে সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন। পরিশেষে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী এই বলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা শেষ করেন।