৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালীতে কফি টাইম উদ্বোধন হলো

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজার বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার এর সরকার ট্রেড সেন্টারে শুক্রবার(২৬-০৫-২০২৩)ইং তারিখ কেক কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও কামারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার, কামারখালী ইউনিয়নের শ্রমিক নেতা গোলাম আলী, কামারখালী ইউনিয়নের বিশিস্ট ব্যবসায়ী এহিয়া হোসাইন, বিশিস্ট সমাজসেবক শফিকুর রহমান বিশ^াস পলাশ, দাউদ সর্দার, মানিক সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে চালু করা হল কফি টাইম । কফি প্রেমিরা এখানে কফি খেতে পারবেন। কফি টাইম এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন, কফি টাইমের মাধ্যমে একটি কমিউনিট গড়ে তুলতে চাই। এ ছাড়া মধুখালী উপজেলার স্টেশনারি শপের মধ্যে এটাই প্রথম ব্যতিক্রম কফি টাইম শপ।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু কফি বা খাবার বিক্রি করা নয়। কফি টাইমে হরেক রকম হট ও কোল্ড কফি এবং কেক-পেটিস, বার্গার সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যাবে। আরও থাকবে নানা মুখরোচক খাবার। সকল প্রকার ফাস্ট ফুড ও সকল প্রকার বিরিয়ানী অর্ডার করতে কফি টাইমের ঠিকানা- সরকার ট্রেড, কামারখালী বাজার, নাইম মোল্যার বিল্ডিং গলি , কামারখালী , মধুখালী , ফরিদপুর। কফি টাইম প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা। মোবাইল-০১৭৮৩০৮৮৬৭৭। প্রয়োজনে অর্ডারের মাধ্যমে বাড়ীর ঠিকানায় পৌছানো হয়। প্রোঃ তৌহিদুল ইসলাম।