৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম এর কামারখালীতে নির্বাচনী গনসংযোগ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য সদস্য কাজী সিরাজুল ইসলাম এর নির্বাচনী গনসংযোগ কামারখালী বাজারে নির্বচনী জনসভার রুপ ধারন হয়েছে। মূহুর্তে নেমে এসেছে জনতার ঢল। এ সময় রূপান্তরিত গনসংযোগ থেকে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বার বার একটি শ্লোগান দিচ্ছেন, ক্ষমতার সিরাজুল ইসলাম নয় , মা ও মাটি গনমানুষের নেতা কাজী সিরাজুল ইসলামকে আগামী নির্বাচনে এবার এমপি হিসেবে পেতে চাই। ফরিদপুর-১ আসনের মাটি, সিরাজুল ইসলামের ঘাঁটি, আগামী নির্বাচনে কাজী সিরাজুল ইসলামকে ভোটাররা কাছে টানতে চাই । যতই ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হচ্ছে নির্বাচনী আমেজ। শুক্রবার ২রা জুন-২০২৩ ইং সকালে নিজ নির্বাচনী মধুখালী উপজেলা সহ কামারখালী ইউনিয়নের কামারখালী হাট বাজারে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজী সিরাজুল ইসলাম এর নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ,বোয়ালমারী) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম । বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে আলোচনা করে নিজ আসন মধুখালী, আলফাডাঙ্গা, বোয়লমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও নির্বাচনী গনসংযোগ এবং পথ সভা করে যাচ্ছেন এবং পথে ঘাটে ও দোকানে এবং বাজারে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি। জেলা আওয়ামী’লীগকে সু সংগঠিত করতে ও আগামী নির্বাচনে দলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচীর আয়োজন করে যাচ্ছেন সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম । কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সতেজ পূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হয় উক্ত নির্বাচনী গনসংযোগ ।

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম মুরাদ এর সঞ্চালনায় সভাপতির নিজ ঘরে কামারখালীতে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম । এ ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত উপকমিটির সমাজকল্যান বিষয়ক সদস্য আসাদুল করিম আসাদ, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান বাবু ও মধুখালী উপজেলা যুবলীগ নেতা সহ আড়পাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দবির হোসেন খাঁন, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হোসেন, কামারখালী ইউনিয়নের সাবেক সভাপতি শাহাদত হোসেন সাবু, কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলী মোল্যা, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয় বাংলা , সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবলু, কৃষকলীগের বাবলু বিশ্বাস , কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ইকবাল হোসেন,

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মোল্যা, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি মৃধা আকরামুজ্জামান মৃধা রুকু সহ ফরিদপুর জেলা- বোয়ালমারী ও মধুখালী উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের গত ১০ বছরে সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম এর হাতে গড়া উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় ফরিদপুর-১ আসনে কাজী সিরাজুল ইসলামকে নৌকা প্রতীক দিয়ে ফরিদপুর -১ আসনের আওয়ামীলীগকে সু-সংগঠিত করে আওয়ামীলীগের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য দেশরতœ শেখ হাসিনার প্রতি আহবান জানান তারা।