মধুখালীতে দূর্বৃত্তরা যাত্রী সেজে ভ্যান ছিনতাই

মধুখালী প্রতিিিনধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মরহুম জয়নাল শেথের ছেলে মধ্য আড়পাড়া গ্রামের আবু শেখ (৫৬) এর গলা কেটে তার ভ্যান ছিনতাই করার চেষ্টা করে দূর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার প্রায় রাত সাড়ে আট টায় কোরকদি ইউনিয়নের মোল্যাডাঙ্গী শ্রীরামপুর গ্রামের বটতলা মোড়ে ঘটেছে, সুত্রে জানা যায় দূর্বৃত্ত ছিনতাইকারী যাত্রী সেজে কামারখালী থেকে ভ্যানে উঠে, ঘটনা স্থলে গিয়ে আবু শেকের কাছে গাড়ির চাবি চায়, না দিলে জীবনে মেরে ফেলবে বলে। এ সময় আবু শেখ ভ্যানের চাবি দিতে অস্বীকৃতি জানালে, ছিনতাই কারী ক্ষিপ্ত হয়ে তার গলায় ধারালে অস্ত্র দিয়ে কোপ দেয় এতে আবু শেখের ডান পাশের গলার রগ কেটে যায়, পরে আবু শেখের চিৎকারে আশেপাশে বসবাসকারী লোকজন সংবাদ শুনে ঝাপিয়ে এলে ও পথচারীর পরিস্থিতির এক পর্যায়ে ছিনতাইকারি ভ্যান রেখে পালিয়ে যায়। স্থানীয় আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু জানান, রাতে কামারখালী বাজার থেকে কোড়কদি যাওয়ার পথে দুজন ছিনতাইকারী আবু শেখের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। কিন্ত পথচারীর চিৎকারে ভ্যান নিতে পারেন নাই ।
পরে পথ চারিরা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আবু শেখকে ভর্তি করে, অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে চিকিৎসাধীন আছে। ঘটনার পরপর মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ,তিনি সার্বক্ষণিকভাবে আবু শেখের খোঁজ খবর রাখছেন। আবু শেখের ছেলে রাকিবুল ইসলাম রাকিব তার পিতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।