১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মধুখালী প্রতিনিধি ঃ
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন ও ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বড়ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


৩ আগস্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এম.এম .বাবুল আক্তার, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক শাহ মো. ফারুক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আ. ওহাব ও প্রশাসনের দপ্তর প্রধান গনসহ গণ্যমাণ্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। দিবসগুলি যথাযথ উদযাপনে সভায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।