মধুখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কার্যক্রমে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা

মধুখালী প্রতিনিধি ঃ
মঙ্গলবার ‘২০৩০ইং সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৩ বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী।
প্রশিক্ষক হিসেবে মূল বিষয় উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরে মহাখালীর সুপারভাইজার মো. সামির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার প্রমুখ। অবহিতকরণ সভায় জানান, আগামী ১০ই আগস্ট থেকে ১৪ই আগস্ট ৫দিন পর্যন্ত মধুখালী উপজেলার একটি পৌর সভা ও ১১টি ইউনিয়নে মোট ২৭টি টিম এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবেন। প্রতি টিমে ৫জন করে সদস্য থাকবে।