রাস্তা দিয়ে মানুষের চলাচল ও কৃষি উৎপাদিত মালামাল বাজারজাত চরম সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ
জীবনে চলার মাঝে মানুষের রাস্তার প্রয়োজন। রাস্তার সমস্যার দরুন চরম জরাজীর্ন অবস্থার মধ্যে জীবন যাপন করছে তেমনি একটি গ্রাম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগবাড়ী গ্রাম পার হয়ে কাটাখালী গ্রাম। বাগবাড়ী ইটের রাস্তা শেষ মাথা থেকে প্রায় ১ কিঃ মিঃ কাটাখালী গ্রামের রাস্তা কাদা আর কাদা। এই রাস্তা দিয়ে মানুষের এবং কৃষি উৎপাদিত মালামাল যানবাহনে নিয়ে চলাচল করা প্রধান সমস্যা। কাদা ভেঙ্গে ও মালামাল মাথায় নিয়ে প্রায় ১কিঃ মিঃ রাস্তা কাদার সাথে সংগ্রাম করে চলছে এই গ্রামের মানুষেরা। এই কাটাখালী গ্রামের ভুক্তভোগীরা বলেন আমরা এই রাস্তা নিয়ে চরম সমস্যায় আছি । তাছাড়া আমাদের কৃষি উৎপাদিত ফসল নিয়ে হাটে বাজারে যাওয়ার রাস্তা কাদা হওয়ার দরুন চরম সমস্যা হচ্ছে। তারা আরও বলেন শুনেছি আমাদের ইউ.পি. সদস্য মোঃ রোস্তম আলী এই রাস্তা টুকু সরকারী ভাবে পাকা করবেন। কিন্তু এখনও রাস্তার কাজ দেখি না শুধু শুনি হবে। এ ব্যপারে ইউ.পি. সদস্য মোঃ রোস্তম আলী এর নিকট ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই রাস্তা পাকা হবে। তবে করোনার কারনে দেরী হচ্ছে। তাই গ্রামবাসীর স্থানীয় সরকারের নিকট দাবী অচিরেই আমাদের এই রাস্তাটি আপাতত ইটের রাস্তার সাথে সংযোগ করে ইটের রাস্তা মেরামত করা হোক যাতে কাদা থেকে মুক্তি পেয়ে ভালভাবে চলাফেরা এবং কৃষি উৎপাদিত ফসল উৎপাদন করে শান্তিপূর্ন ভাবে বাজার জাত করতে পারি ।