৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ বাসভবন সড়কের বেহাল দশা, জন চলাচলে চরম ভোগান্তি মধুখালী প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ আড়পাড়া বাসভবন থেকে আউয়াল হোসেন চুন্নুর বাড়ী আর বাবলু মোল্যার দোকান পর্যন্ত ফরিদপুর চিনিকল মধুখালী সড়কটির কোন আইডি নাম্বার না থাকার দরুন দীর্ঘদিন যাবৎ মেরামত, সংস্কার অভাবে ভেঙে বড় বড় খানাখন্দে পরিনত হয়েছে। মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী , কোড়কদি , বাগাট ইউনিয়ন সহ মধুখালী উপজেলার হাজার হাজার জনসাধারনের যোগাযোগ মাধ্যম। উপজেলার আড়পাড়া ইউনিয়নের নিত্য নৈমিত্তিক কার্যসম্পাদন, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ জনসাধারণের কেনাকাটা করতে যাতায়াতের ভরসা।

এছাড়াও আড়পাড়া থেকে শুরু করে মধুখালী উপজেলা সহ ফরিদপুর জেলায় যাতায়াতের বিকল্প হিসেবে এ রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করে। কামারখালী বাজার সহ বিভিন্ন ব্যবসায়ী মালামাল, নির্মান সামগ্রী পরিবহনের একমাত্র ভরসা এ রাস্তাটি। আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ,উচ্চ বিদ্যালয়, কামরখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারী কলেজ , আড়পাড়া এম.ইউ.এন ফাজিল মাদ্রাসা , নূরানী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হয়। অনেক সময় জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগী নিয়ে আরো ভোগান্তিতে পড়তে দেখা যায় হর হামেশা। এছাড়াও রাস্তাটি দিয়ে ইট বালু বোঝাই অবৈধ মাহেন্দ্র, ট্রলি পার্শ্ববর্তী ইউনিয়ন ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করায় আরো নাজুক হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশ্বের রোল মডেল।

সর্বক্ষেত্রে সাফল্য গাঁথা ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। অভুতপূর্ন কাজ করা স্বত্বেও পিছুটান ছাড়ছেনা এ রাস্তাটি পাকা মেরামত করনের। বিভিন্ন সময় এলাকার তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি থেকে শুরু করে উপজেলা, জেলা এমনকি সাংসদ পর্যন্ত গড়িয়েছে এ অবহেলিত জনপদের একমাত্র যোগাযোগ মাধ্যম রাস্তাটির সংস্কার করনের দাবি নিয়ে । রাস্তার পাশে অবস্থিত নূরানী মাদ্রাসার পরিচালক মাওলানারা বলেন এ রাস্তাটির বেহাল দশার কারণে ছোট ছোট শিশুদের মাদ্রাসায় যাতায়াতে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। উল্লেখ্য রাস্তাটির জরাজীর্ণ , বেহাল দশা সমাধান করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন আড়পাড়া ইউনিয়ন বাসী সহ মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচেতন ব্যক্তিবগ প্রমুখ।