সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার ও মহিউদ্দিন মিয়া এর ক্লাস্টার পরিবর্তন জনিত বদলীর জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনধি ঃ
মঙ্গলবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার ও মহিউদ্দিন মিয়া এর ক্লাস্টার পরিবর্তন জনিত বদলীর জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪টি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উদ্যোশে স্কুলের শিশু শ্রেনী থেকে সকল শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন দিক নির্দেনামূলক গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কামারখালী ক্লাস্টার থেকে বদলী হয়ে নবনিযুক্ত বাগাট ক্লাস্টারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার।


এ ছাড়া আরও বক্তব্য রাখেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভাগীয় প্রধান পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত, জারজরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজিত ঘোষ, কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, সহকারী শিক্ষক , স্বপন কুমার মিত্র, দূর্জয় চট্র্যাপাধ্যায়, শাহীন সুলতানা, জান্নাতুল ফেরদৌস দোলন প্রমুখ প্রধান অতিথি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, আপনারা ভাল ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করে প্রতিষ্ঠানে যাবেন । আপনাদের কে শিক্ষার্থীরা অনুকরন করে । আপনারা যদি পরিস্কার পরিচ্ছন্নতা না মানেন তবে শিক্ষার্থীরা কোথায় থেকে শিখবে । তিনি সরকারের সদিচ্ছার কথা উলেখ করে বলেন, সরকার প্রতিটা স্কুলে বিল্ডিং ও বাউন্ডারী ওয়াল নির্মান করে দিচ্ছে ।
তিনি আরও বলেন প্রাথমিকের প্রতিটা বিদ্যালয় হবে শিশুদের কাছে চিত্তাকর্ষক ও আনন্দদায়ক । বিদ্যালয়ের পরিবেশ হতে হবে আকর্ষনীয় যাতে শিশুরা বিদ্যালয়ে যেতে আগ্রহী হয় এবং শিক্ষকদের প্রতি আরও দায়িত্বশীল ও কর্তব্যপরায়ন হওয়ার আহবান জানান । অনুষ্টানের সভাপতি নবনিযুক্ত কামারখালী ক্লাস্টারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহি উদ্দিন মিয়া বলেন কামরখালী ক্লাস্টারের বদলীকৃত নব নিযুক্ত বাগাট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার এর বিভিন্ন কাজের প্রশংসা করেন । তিনি আরও জানাান, মধুখালী উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর মত একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ শিক্ষা অফিসার পেয়ে আমরা ধন্য । তাই আমরা এই শিক্ষা অফিসারের বিভিন্ন কর্মতৎতপতায় মধুখালী উপজেলার প্রাথমিকের শিক্ষক সমাজ সহ সবাই অত্যান্ত খুশী । উক্ত মত বিনিময় সভায় আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বেগম, ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চ›ন্দ্র মন্ডল, মিটাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী , পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা সায়দুন্নাহার, শুশান্ত কুমার মন্ডল সহ কামারখালী ক্লাস্টারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন । উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তারকে বাগাট ক্লাস্টারে এবং মহিউদ্দিন মিয়াকে কামারখালী ক্লাস্টারে বদলী কর হয়। পরিশেষে সবার জীবনের মঙ্গল কামনা করে মত বিনিময় সভা শেষ করেন।