২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে হরতালের সর্তক অবস্থানে পুলিশ

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালীতে হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। রোববার ও সোমবার ১৯শে ও ২০ শে নভেম্বর সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। শনিবার বিকেলে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণার পর থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মধুখালী থানা পুলিশ সূত্র জানায়, হরতালে মানুষের স্বাভাবিক চলাফেরা বিঘœ সৃষ্টি, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পক্ষান্তারে মধুখালী থানার এস.আই. ননী গোপাল ও এ ,এস.আই সম্রাট সরদার সহ পুলিশ ফোর্স রোডে সতর্কতা অবস্থায় আছেন। মধুখালী থানার (ওসি) শহিদুল ইসলাম বলেন, হরতালে নিরাপত্তার মধ্যে থাকবে মধুখালী । জনগণ যার যেমন স্বাধীনভাবে চলবে। যদি কেউ অন্যায়ভাবে ভাংচুরের চেষ্টা করে তাহলে ছাড় দেয়া হবে না। হরতালে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না। যদি কেউ কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করেন তাহলে প্রতিহত করা হবে। সরে জমিনে দেখা যায় মধুখালীতে স্বাভাবিক অবস্থায় আছে হরতালের কোন প্রভাব পড়েনি দুরপাল্লার পরিবহন বাদে সব কিছু চলছে।