২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

ডুমাইন পাকা সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মধুমোড় থেকে সমাধিনগর যাইতে ডুমাইন ইউনিয়নের প্রায় ১.৩০ কিঃ মিঃ পাকা সড়ক সংস্কারের অভাবে কার্পেটিং উঠে মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। এ সড়কটি কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয়েছে। অধিকাংশ জায়গার কার্পেটিং উঠে খোয়া সরে যাওয়ায় ডুমাইন শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ডুমাইন খেওয়াঘাট সংলগ্ন সমাধিনগর যাইতে খালের পাড়ের সড়কের অনেক জায়গায় ছোট-বড় বিপদজনক গর্ত সৃষ্টি হয়েছে ও সড়কের অবস্থা খুবই ভয়াবহ। ডুমাইন ইউনিয়নের মধুমোড় থেকে সমাধিনগর বাজার ও হাটে যাইতে প্রায় ১.৩০ কিলোমিটার সড়কেরও বেহাল দশা।

বর্তমানে সড়কটির কার্পেটিং উঠে ইটের খোয়ার আঘাতে মানুষ এবং যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। অদ্যবদি তা মেরামত করা হয়নি। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল তো দূরের কথা অবস্থা এতটাই খারাপ যে, সড়কটির কার্পেটিং উঠে ইটের খোয়ার আঘাতে মানুষের মটর সাইকেল , ভ্যান, অটোভ্যান এর টায়ার নস্ট হতে চলেছে এবং স্কুলের ছেলেমেয়েরা পায়ে হেটে চলাচল করতে পারছে না। আর ইটের খোয়া পেরেক এর মত খাড়া হয়ে আছে। তাই ডুমাইন ইউনিয়ন পরিষদের পথচারী ও সাধারন জনগন বলেন, আমাদের ইউনিয়নের অধিকাংশ পাকা সড়কের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কগুলো দ্রæত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাই।