১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

নৌকা প্রতীক পেয়েই মধুখালীতে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনা

মধুখালী প্রতিনিধিঃ
সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী নৌকা প্রতীক পেয়েই মাঠে নেমেছে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগ। প্রথম দিনে প্রচারণার অংশ হিসেবে উপজেলার গাজনা ইউনিয়নে ব্যাপক গণসমাবেশ ঘটান গাজনা ইউনিয়ন আওয়ামীলীগ। সাবেক ছাত্রনেতা রইচ উদ্দিন ফকিরের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল র‌্যালী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার বিশ্বাস, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল মোল্যা, গাজনা ইউনিয়নের ইদ্রিস আলী মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিক, মৎসজীবীলীগের আহবায়ক মহসিন বিশ্বাস কালু, সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সাম্পিন, মামুন রহমান প্রমুখ সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।