মধুখালী’র আড়কান্দি চন্দনা-বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি চন্দনা-বারাশিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি, ছোন্দাহ এবং বন্দর গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম । নৌকা বাইচ এলাকা ঘুরে দেখা যায়, মাঝিমাল্লার গানের তালে তালে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি চন্দনা-বারাশিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচ দেখতে আসা আড়কান্দি চন্দনা-বারাশিয়া নদীর দুইপাড়ে মধুখালী উপজেলা ছাড়াও আশপাশের কয়েক উপজেলার হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। আড়কান্দি চন্দনা-বারাশিয়া নদীতে নৌকা বাইচের আয়োজন করায় নদীর দুইপাড়ের ছোন্দাহ, আড়কান্দি, বৈকন্ঠপুর, বাগাট বন্দর, মধুখালী, গাড়াখোলা রামদিয়া, মহিষাপুর গ্রামে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গেছে। বাইচে প্রথম হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের মায়ের দোয়া নৌকা। দ্বিতীয় হয়েছে কাশিয়ানী উপজেলার মহেষপুর, নাওড়াদোলা ময়ুর পক্ষী এবং তৃতীয় হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ¥ীপুর গ্রামের ছাত্তার ফকিরের ভাই ভাই ‘জলপরী‘ নৌকা। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক ।
বাইচ প্রতিযোগিতায় নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাসেম আবুল, মধুখালী পৌর বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, মধুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, সহ-সভাপতি ফরিদপুর যুবদল আব্দুল আলীম মানিক, সাবেক ভিপি সরকারী আইন উদ্দিন কলেজ কনক হাচান মাসুদ, এস. এম মুক্তার হোসেন, মেহেদী হাসান মন্নু, মধুখালী উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মুন্সী হায়দার হোসেন, মধুখালী উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, নওপাড়া বিএনপি সভাপতি মির্জা জাকির হোসেন,সাধারন সম্পাদক আবুল বাসার, কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হাসান মামুন , রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া , বাগাট ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির, বিশিষ্ঠ ব্যবসায়ী গৌতম কুমার ঘোষ, ইউনুস আলী শেখ প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ হাসান প্রমুখ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল ইমরুল হাসান, মধুখালী অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান এর পক্ষ থেকে মধুখালী থানার এস.আই শংকর সহ পুলিশ ফোর্স এবং সাংবাদিক বৃন্দ প্রমুখ। । ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন এনামূল হোসেন , এস.এম.মিজানুর রহমান প্রমুখ। পরিশেষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠান শেষ হয়।