রাস্তা নয় যেন পুকুর

মধুখালী প্রতিনিধি :
সংষ্কারের অভাবে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পতেংগা বিলের সিধলাজুড়ি মহাসড়কের মোড়ের অংশের অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় রুপ নিয়েছে যে সামান্য বৃষ্টিতেই পানি জমে এটিকে দেখে মনে হয় রাস্তা নয় যেন পুকুর। খানা খন্দকে ভরা, ভাঙ্গাচোরা এই মহাসড়কে চলাচলরত যানবাহন, চালক ও যাত্রী, পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দুর্ভোগের শেষ নেই। বৃষ্টির পানিতে সড়কটি পুকুরের আকার নেয় তখন তা’ পরিণত হয় মৃত্যু ফাঁদে। যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দুর্ভোগের অপর সিধলাজুড়ি মোড়ের মরন ফাঁদ রাস্তা । এলাকাটি ডুমাইন ইউনিয়নের অন্তর্গত হলেও মানুষের দুর্ভোগ দেখেও নজর দেয়নি নির্বাচিত জনপ্রতিনিধিরাও। ফলে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিধলাজুড়ি মোড় সড়কের খানাখন্দকে ভরা রাস্তাটি। দুর্ঘটনার ভয়ে যানবহনগুলো ধীরে ধীরে যাতায়াত করছে। বৃষ্টির পানিতে পথচারীদের ভাষায় পুকুরে পরিণত রাস্তার দু-পারে যানবাহনের যানজট দেখে স্থানীয়দের প্রশ্ন, রাস্তাটির সংষ্কারের দায়িত্ব কার ? সিধলাজুড়ি গ্রামের সজিব নামে ১জন ব্যবসায়ী বললেন, মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সড়ক দিয়ে প্রতিদিন বাস-ট্রাক, মাইক্রো, সিএনজিসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রায় বছর ধরে রাস্তাটি বেহালদশায় পড়ে আছে। মাঝে মধ্যে সওজ বিভাগের লোকজন ভাঙ্গাচোরা ইঁট বিছিয়ে দিয়ে কোনো রকমে রাস্তাটির অস্থায়ী মেরামতি কাজ করে চলে যায়। ফলে এক সপ্তাহ যেতে না যেতেই আগের অবস্থার চেয়েও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রাস্তাটি। সিএনজি ও মাহিন্দ্র চালকরা বলেন, সড়কটিতে লোক দেখানো মেরামত করে। ফলে দুদিন যেতে না যেতেই আবারো একই অবস্থা। ফলে দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই পুকুরে পরিণত রাস্তা দিয়ে চলাচল করতে হয় । এই পথে চলাচলকারী যানবাহনের চালকরা জানান, প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে ঝাঁকুনিতে কোমর ব্যাথা ধরে যায়। জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কার করার দাবি সাধারণ মানুষের। ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন রাস্তাটির সংস্কার জরুরী । প্রায়ই দূর্ঘটনা ঘটে । এ দূর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তাই উপজেলা নির্বাহী অফিসারের অবগত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জানানো হবে রাস্তাটি মেরামত করার জন্য ।