কামারখালী মাছ বাজারের টিনের চাল ছিন্দ্র , বৃস্টি হলে পানিতে সয়লাব, ব্যবসায়ীদের ব্যবসার অনুপযোগী, দেখার কেহ নাই।

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের দুটি মাছ বাজারের ঘর দীর্ঘদিন সংস্কার না করায় তা মাছ ব্যবসায়ীদের ব্যবসা করার অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের টিনগুলোয় মরিচা ধরেছে। বৃষ্টি হলেই পানি পড়ে ঘরের ভেতর। ব্যবসায়ীদের অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার মৌখিক জানালেও তারা গুরুত্ব দেন না, কোনো খোঁজখবরও নেন না। ব্যবসায়ীরা জানান, তাদের ঘরগুলোর চালে যে টিন ব্যবহার করা হয়েছে সে ঘরগুলোর বয়স দীর্ঘদিন হওয়ায় চালের টিনের অবস্থা শোচনীয় হয়ে ছিন্দ্র হয়ে গেছে যার কারনে বৃস্টি এলেই টিনের চাল দিয়ে পানি পড়ে বাজার সয়লাব হয়ে যায় । এমনিতে মাথার উপর পলিথিন দিয়েও বৃস্টির পানি নিয়ন্ত্রন করা যায়। তখন ব্যবসায়ীদের দুঃখের সীমা থাকে না । অন্যদিকে ঘরের টিনের চালগুলো মরিচা ধরে অসংখ্য ফুটো হয়ে গেছে।
ফলে চরম বিপাকে রয়েছেন তারা। তাছাড়া এই মূর্হতে সরকারও মেরামত করার তেমন উদ্যোগ নিচ্ছে না । বর্তমানে ঘরগুলো ব্যবসার জন্য অনুপযোগী হয়ে পড়েছে । ঘরগুলো দ্রæত সংস্কারের দাবি জানান ব্যবসায়ীরা। তাছাড়া মাংসের বাজারের অবস্থা আরও খারাপ । এ ব্যাপারে বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডলকে জানালে তিনি বলেন বাজারের উন্নয়নের কাজ শুরু হয়েছে পর্যায়ক্রমে মেরামত করা হবে । এ বিষয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, আগে মাংসের বাজার মেরামক করা হবে তারপর পর্যায়ক্রমে মাছ বাজার মেরামত করা হবে ।